शिवसूत्राणि
Śivasūtrāṇi
- 1 cittaṃ mantraḥ (পরমে নিরত) চিত্ত-ই মন্ত্র।
- 2 prayatnaḥ sādhakaḥ (স্বতঃস্ফূর্ত) প্রযত্ন-ই সাধক।
- 3 vidyā-śarīra-sattā mantra-rahasyam যে সত্তার শরীর (শুদ্ধ) বিদ্যা — সেই-ই মন্ত্ররহস্য।
- 4 garbhe citta-vikāso 'viśiṣṭa-vidyā-svapnaḥ (মায়ার) গর্ভে চিত্তের বিকাশ (নিম্নতর আনন্দে) কেবল অবিশিষ্ট (নিম্ন) বিদ্যার স্বপ্ন।
- 5 vidyā-samutthāne svābhāvike khecarī śivāvasthā (শুদ্ধ) বিদ্যার স্বাভাবিক উত্থানে খেচরী-ই শিবাবস্থা।
- 6 gurur upāyaḥ গুরু-ই উপায়।
- 7 mātṛkā-cakra-sambodhaḥ (গুরু থেকে) মাতৃকাচক্রের সম্বোধ (পূর্ণ জাগরণ ঘটে)।
- 8 śarīraṃ haviḥ (সেই যোগীর কাছে) শরীর-ই হবি (যজ্ঞের আহুতি)।
- 9 jñānam annam (সীমিত) জ্ঞান-ই (তাঁর) অন্ন।
- 10 vidyā-saṃhāre tadutthа-svapna-darśanam (শুদ্ধ) বিদ্যার সংহারে তা থেকে উত্থিত স্বপ্নদর্শন (ঘটে)।